দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পেরিসিচ নিঃশব্দে বক্সের ভেতরে ঢুকে একটি ক্রস হেড করে মুসার সামনে বাড়িয়ে দেন। সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি মুসা। ব্যাক পোস্টে প্রথম ছোঁয়াতেই নেওয়া তার শট পিকফোর্ডের দুই পায়ের ফাঁক গলে জালে ঢুকে যায়।
রিপ্লেতে দেখে মনে হচ্ছিল পেরিসিচ হয়তো অফসাইডে ছিলেন, তবে কোনো ভিএআর পরীক্ষা হয়নি। আর এই গোলের মধ্য দিয়েই শেষ হলো দুর্দান্ত এক প্রথমার্ধ।
ম্যাচের ৪৩ মিনিটে হেডের মাধ্যমে দ্বিতীয় গোল করলে আবারো এগিয়ে যায় ইংল্যান্ড। এবার কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে জড়ান ইংলিশ অধিনায়ক।
এর আগে ইংল্যান্ডের বক্সের ঠিক বাইরে মুসার পাস থেকে বল পেয়ে কোনো সময় নষ্ট না করে জোরালো এক শট নেন বাতুরিনা। খেলোয়াড়দের ভিড় ভেদ করে ওঠা সেই শটের নাগাল পেলেও বলকে জালে যাওয়া থেকে আটকাতে পারেননি পিকফোর্ড। তাঁর ডান হাতের আঙুল ছুঁয়ে বল আশ্রয় নেয় জালের ওপরের কোণে।
ম্যাচের ৩৬ মিনিটের এই গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।
এর আগে ম্যাচের ১১ মিনিটে কেইন রান-আপে এসে গতি কমিয়ে শট নেন এবং বল পাঠান লিভাকোভিচের বাঁ দিকে। তবে ক্রোয়েশিয়ার গোলরক্ষক বলটি দারুণভাবে ঠেলে ফিরিয়ে দেন।
তবে কেইন আরেকটি সুযোগ পান। কারণ পেনাল্টি নেওয়ার সময় ক্রোয়েশিয়ার কয়েকজন খেলোয়াড় বক্সে আগেভাগেই ঢুকে পড়েছিলেন। ফলে পেনাল্টিটি পুনরায় নেওয়া হয়। তবে দ্বিতীয়বার কেইন আর ভুল করেননি। ঠান্ডা মাথায় ক্রোয়েশিয়ার গোলরক্ষককে পরাস্ত করে দেশের পক্ষে গোল করেন ইংলিশ আক্রমণভাগের খেলোয়াড়।
বক্সের ভেতর ননি মাদুয়েকেকে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড।
বিরতির আগেই চার গোল হয়েছে। যার দুটি ইংল্যান্ড আর বাকি দুটি করেছে ক্রোয়েশিয়া।
এমএম/